পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কাঁকড়া'র জন্য ফুটওভার ব্রিজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2022 07:03:37 am

সংগৃহীত ছবি


◾মাসুদ আলম :

আমাদের জন্য অবিশ্বাস্য হলেও সত্য যে শুধু মাত্র কাঁকড়ার রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ আছে। আমি সময় পেলেই বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সংবাদপত্র পড়ি, এটা আমার পুরনো অভ্যাস। অনেক ভাষা না বুঝলেও ছবিগুলো দেখি। পৃথিবীতে মানুষের চেহারা, গায়ের রং, ভাষায় ভিন্নতা থাকলেও "ছবির ভাষা" সারা পৃথিবীতে একই। বাংলাদেশী কোন গ্রাম্য বালিকার কান্নার ছবির ভাষা যেমন, ব্রাজিলের আমাজন জঙ্গলের একাগুয়া (Achagua) উপজাতির কোন বালিকার কান্নার ছবির ভাষাও তেমনি, কোন পার্থক্য নেই।


যাহোক, গতকাল পড়ছিলাম অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত ট্যাবলয়েড সংবাদপত্র The Telegraph সংবাদপত্রটি।

(বাংলাদেশের এরকম ট্যাবলয়েড হলো দৈনিক মানবজমিন) 


একটি ছবি দেখে তো আমি বাকরূদ্ধ! সত্যিই বাকরুদ্ধ হয়েছি। ছবিতে দেখানো এরকম কয়েকটি ফুটওভার ব্রিজ তৈরি করেছে অস্ট্রেলিয়া সরকার শুধু মাত্র কাঁকড়ার জন্য!


অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে (Christmas Island) প্রতি বছর বৃষ্টির মৌসুম শুরু হলেই (অক্টোবর-নভেম্বর) পুরো দ্বীপের পাহাড় বন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক মিলিয়ন লাল কাঁকড়া গুলো সমুদ্রের দিকে পাড়ি জমায়। তাদের এই যাত্রা (migration) মূলতঃ শুরু হয় চাঁদের হিসেবে। অর্থাৎ অক্টোবর মাসের প্রথম পূর্ণিমা হলেই সাধারণত বৃষ্টি শুরু হয়। আর এসময় সাগরের জোয়ার অন্য সময়ের চেয়ে কিছুটা বেশি উঁচু হয় আর এই সময়টিই কাঁকড়ার প্রজনন মৌসুম। ফলে কাঁকড়া গুলো দ্বীপের চারদিকে সমুদ্র অভিমুখে রওয়ানা শুরু করে। তারা তীরে গিয়ে বাসা (গর্ত) তৈরি করে প্রজনন করে এবং ডিম পাড়ে।



ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে সোজা কয়েকশত কিলোমিটার দক্ষিণে অবস্থিত ১৩৫ বর্গ কিঃমিঃ আয়তনের দ্বীপটির সমুদ্র উপকূলীয় এলাকাজুড়ে রয়েছে সড়ক (motor road)। সুতরাং কাঁকড়ার প্রজনন মৌসুমে সাধারণ ভাবেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে লাখ লাখ কাঁকড়া মারা যেত। কারণ এই সময়টা (সমুদ্র যাত্রা) প্রায় মাসব্যাপী দিন-রাত ধরে চলতে থাকে।


তাই অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ স্টিলের তৈরি বিশেষ ধরণের কতোগুলো কাঁকড়া পারাপার ব্রিজ তৈরি করে দিয়েছে। রাস্তার ধারগুলো স্টিল ও প্লাস্টিক পাতের বাঁধা বসিয়ে ব্রিজ গুলোর অভিমূখী করে দিয়েছে ফলে কাঁকড়া গুলো সেদিকেই ধাবিত হয়ে শুধু মাত্র ব্রিজ দিয়ে রাস্তা পারাপার হয়। এছাড়াও কিছু এলাকার রাস্তা গুলো এসময় বন্ধ রাখা হয়, নির্দেশনা ফলক লাগানো হয় এবং রেডিওতে জনসচেতনতা মূলক নির্দেশনা প্রচার করা হয়।


প্রতি বছর এই সময়ে শতশত পর্যটক ও প্রাণী বিজ্ঞানী কাঁকড়াদের 'সমুদ্র যাত্রা' দেখতে সেখানে ভিড় করে। আর কাঁকড়া গুলোও কয়েক বছরে সেতু ব্যবহারে বেশ অভ্যস্ত হয়ে গেছে!


* পৃথিবীতে শুধু মানুষই সভ্য নয়। আল্লাহর সৃষ্টির অনেক প্রাণীই সভ্য, সামাজিক এবং মানুষের নিয়মকে শ্রদ্ধাকরে মেনে চলে। তারাও এই পৃথিবীর অংশ, এই পৃথিবী শুধু মানুষের একার নয়। তাই, আসুন প্রাণীদের প্রতি যত্নবান হই, বিনাকারণে প্রাণী হত্যা বন্ধ করি।


তথ্য ও ছবিঃ The Telegraph, Australia 



আরও খবর

6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৭ মিনিট আগে







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে