ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল জাল জব্দ, ৭ জেলে আটক

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সরকারি ভাবে প্রাপ্ত খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৭টি মাদ্রাসা ও এতিমখানায় এসব খেজুর পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে খেজুর তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ভাবে প্রাপ্ত মোট ১১ প্যাকেট খেজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতারের সুবিধার্থে এসব খেজুর প্রদান করা হয়। খেজুর বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্করসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, ‘পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এ খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’ খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
আরও খবর