বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

খাজরায় প্রধান শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে আহত

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে দিবালোকে প্রকাশ্যে বাজারের উপর প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত শিক্ষককে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আক্রমণকারীকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। ন্যাক্কারজনক ও জঘন্য ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষ ও শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক সমালোচনা ও আক্রমনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী অব্যাহত রয়েছে।


উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত অখিল চন্দ্র হালদারের ছেলে ১০৪ নং তুয়ারডাঙ্গা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিকিংকর হালদার বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে সাথে নিয়ে মোটর সাইকেলে তুয়ারডাঙ্গা মৎস্যসেটে (বাজারে) স্কুলের সরস্বতী পূজার সরঞ্জামন ক্রয় করতে যান। সকাল ১০.৩০ টার সময় ফেরার পথে বাজারের উত্তর প্রান্তে ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকুর বাড়ি ও দোকানের সামনে পৌছলে পিছন দিক থেকে তুয়ারডাঙ্গা গ্রামের কামরুজ্জামান সরদারের ছেলে তৌহিদুজ্জামান মোটর সাইকেল চালিয়ে তার গাড়ির সামনে আড় করে দিয়ে গতিরোধ করেন। এলোপাথাড়ী কিল ঘুষি লাথি মেরে মটর সাইকেলের উপর থেকে রাস্তার উপর ফেলে দেয়। এবং বুকে ও পেটে একাধিকবার লাথি মেরে নীলাফোলা জখম, দু’হাত দিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, জামা ছিড়ে পকেটে থাকা টাকা, গলায় থাকা স্বর্ণের চেইন, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে জীবন নাশের হুমকী দিয়ে কেটে পড়ে। এদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


এসআই আবুল হোসেন শুক্রবার সকালে ঘটনাস্থান পরিদর্শন ও তদন্ত কাজ করেনে।
ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে আহত শিক্ষককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বলে তিনি জানান।

আরও খবর