শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফের উপর হামলা

নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউনিয়নে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ হোসেনসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে নাগেশ্বরী উপজেলা সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রায়গঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ হোসেন। পথে রায়গঞ্জ ইউনিয়নের বোর্ডের বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা যুবলীগ কর্মী দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

​ছিনতাই ও আহতের দাবি অভিযোগ রয়েছে, হামলাকারীরা আরিফ হোসেনকে বেধড়ক মারধর করে এবং তার কাছে থাকা নগদ ১ লক্ষ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আরিফের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় আরিফ হোসেনসহ মোট তিনজন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নাগেশ্বরী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

​ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর