‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাট-এর আক্কেলপুর উপজেলা-এ গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও বাড়ির লোক পলাতক শিশুকন্যা নিখোঁজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে আরিফা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বামীসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে। নিহত আরিফা আক্তার উপজেলার আওয়ালগাড়ী মাঠপাড়া গ্রামের সুমন হোসেনের স্ত্রী। সুমন পেশায় গ্রিল মিস্ত্রি। তাঁদের রাইসা জান্নাত নামে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার পর থেকে শিশুটিরও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন আরিফার পরিবার। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে সুমনের সঙ্গে আরিফার বিয়ে হয়। এটি ছিল আরিফার দ্বিতীয় বিয়ে। প্রায় এক বছর ধরে তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। রোববার দুপুরে পারিবারিক বিরোধের জেরে সুমন আরিফাকে মারধর করেন। এমন অভিযোগ করেছেন স্বজনেরা। বিকেল সাড়ে তিনটার দিকে প্রতিবেশীরা আরিফার বাবাকে তাঁর মৃত্যুর খবর জানান। পরিবারের সদস্যরা এসে বাড়ির টিউবওয়েলপাড়ে আরিফার লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় বাড়িতে স্বামী বা শ্বশুরবাড়ির অন্য কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের ভাষ্য, ঘটনার পর বাড়ির লোকজন কৌশলে পালিয়ে যায়। আরিফার বাবা আবুল হোসেন বলেন, সকাল ১১টার দিকে মেয়ে ফোন করে ৫০০ টাকা ধার চেয়েছিল। বিকেলে লোকজনের মাধ্যমে জানতে পারি সে মারা গেছে। এসে দেখি টিউবওয়েলের পাশে আমার মেয়ের লাশ পড়ে আছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আত্মহত্যার কথা বলে সবাই পালিয়েছে। আমার নাতনিরও খোঁজ পাচ্ছি না।তাঁর দাবি, মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তবে মুঠোফোনে সুমন হোসেন বলেন, আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা কেউ তাঁকে হত্যা করিনি। ঘটনার পর আমরা বাইরে আছি। সুরতহাল প্রস্তুতকারী উপ-পরিদর্শক (এসআই) সাদমান হোসেন বলেন, নিহতের গলায় ফাঁসের চিহ্নের পাশাপাশি শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। একটি অপমৃত্যু (ইউডি) মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর


deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

৩ ঘন্টা ৫৩ মিনিট আগে