জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী

গোবিপ্রবিতে ‘আইডেন্টিটি পলিটিক্স’ নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে "The Problem of Identity Politics and the Defense of a Cosmopolitanism of Proximity" শীর্ষক সেমিনারটি আয়োজন করা হয়।


উক্ত সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের ইউনিভার্সিটি অব বেইরা ইন্টেরিয়র-এর যোগাযোগ বিভাগের অধ্যাপক প্রফেসর আন্দ্রে বারাতা। তিনি সমসাময়িক রাজনীতির বিভিন্ন চ্যালেঞ্জ, বৈশ্বিক প্রেক্ষাপটে পরিচয়ভিত্তিক রাজনীতির প্রভাব এবং ‘নিকটবর্তী কসমোপলিটানিজম’ ধারণার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে বিশদ আলোচনা করেন।


সেমিনারে সভাপতিত্ব করেন গোবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবা উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, "বর্তমান বিশ্বরাজনীতিতে পরিচয়ভিত্তিক বিভাজন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের একাডেমিক আলোচনা শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে সহায়ক ভূমিকা রাখবে।"


অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মূল বক্তার সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, যা পুরো সেমিনারকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরও খবর