ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

বাঘারপাড়ায় কৃষি কর্মকর্তার ঝটিকা অভিযান: ৩ লিটার মেয়াদোত্তীর্ণ বিষ জব্দ, ব্যবসায়ীকে শোকজ

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে সার ও কীটনাশকের দোকানে বিশেষ তদারকি অভিযান চালিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এই অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দসহ অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।অভিযান চলাকালে রায়পুর বাজারের ‘শ্রীমন্ত ভান্ডার’ নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৯টি ক্যাটাগরির মোট ৩ হাজার ৫০ মিলিলিটার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক উদ্ধার করা হয়। কৃষকের ফসলের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ এই বিষগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করেন কৃষি কর্মকর্তা। অভিযুক্ত প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে মৌখিক সতর্ক করা হলেও শীঘ্রই লিখিত কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠানো হবে বলে জানানো হয়েছে।

অভিযান শেষে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান নিম্নলিখিত নির্দেশনাগুলো কঠোরভাবে পালনের নির্দেশ দেন: সারের দাম কোনোভাবেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া যাবে না। দোকানের সামনে সুস্পষ্টভাবে পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে। প্রতিটি বিক্রির জন্য ক্যাশমেমো প্রদান এবং নিয়মিত বিক্রয় রেজিস্টার হালনাগাদ রাখতে হবে। মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের কোনো কীটনাশক দোকানে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা কৃষি কর্মকর্তা সাংবাদিকদের জানান, চলতি বোরো মৌসুমে কৃষকরা যেন প্রতারিত না হয় এবং সঠিক মূল্যে সার-কীটনাশক পায়, সেজন্য উপজেলা জুড়ে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে।অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উজ্জ্বল কান্তি মাল্লিক এবং রায়পুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।


আরও খবর