নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চৌমুহনীতে ভেজাল সামগ্রী তৈরী ও বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

চৌমুহনীতে ভেজাল সামগ্রী তৈরী ও বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা


চৌমুহনীতে ভেজাল সামগ্রী তৈরী ও বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী;

নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী শহরে র‍্যাবের অভিযানে মেয়াদোত্তীর্ণ দুধ বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

বুধবার সন্ধায় র‌্যাব -১১ কোম্পানী কমান্ডার মুহিত কবীর সেরনিয়াবাত জানান, চৌমুহনী গোলাবাড়িয়া এলাকায় একটি ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করে, প্রাণ কোম্পানির ডিলার শহিদুল ইসলাম মেয়াদোত্তীর্ণ দুধের প্যাকেট বাজার থেকে ফিরিয়ে এনে সেগুলো কেটে পলিব্যাগে ভরে পুনরায় প্যাকেটজাত করে ‘দেশি দুধ’ হিসেবে বাজারজাত করছিলেন। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সম্পূর্ণ বেআইনি। মেয়াদোত্তীর্ণ দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং তা বিষে পরিণত হতে পারে। এ সময় ডিলার পয়েন্ট থেকে ২৫ প্যাকেট মেয়াদোত্তীর্ণ দুধ জব্দ করে ধ্বংস করা হয়। অপরাধ স্বীকার ও ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, চৌমুহনী পৌরসভার হাজিপুর এলাকায় আনন্দ সেমাই কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির প্রমাণ পাওয়া যায়। কারখানায় নিম্নমানের তেল-ডালডা ব্যবহার, স্যাঁতসেঁতে পরিবেশ এবং কর্মচারীদের হ্যান্ড গ্লাভস ও অ্যাপ্রন ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে কারখানার মালিক আবদুল মতিন চৌধুরীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানার বিএসটিআই অনুমোদনপত্র, ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। কিছু কাগজপত্র সঠিক থাকলেও অধিকাংশের মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়।

তিনি আরো বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। ঈদকে সামনে রেখে জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। র‍্যাবের চৌকস টিম সব সময় সক্রিয় আছে।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদত হোসেন জানান, মেদোত্তীর্ণ দুধ প্যাকেট করায় ডিলার শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি কড়াই ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। যারা জনস্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর