নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দ্রুত আইনের আওতায় আনা হবে আমলযোগ্য সাইবার অপরাধ


ডিজিটাল নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি এবং আইসিটি ও ইনোভেশন কমিটির সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় গত মাসের গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি, চলমান কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, আইসিটি সহকারী পরিচালক সুব্রত, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স-এর ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বেরুর রহমান, ঋশিল্পী সেন্টার হাইস্কুলের আইসিটি শিক্ষক মোঃ সাইফুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


সভায় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার প্রতিরোধ কমিটি গঠন ও তা কার্যকরভাবে সক্রিয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণ, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল এবং অনলাইন হয়রানি প্রতিরোধে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদানের বিষয়টি গুরুত্ব পায়।

এছাড়া অনলাইন অপসংস্কৃতি, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিরোধে মনিটরিং জোরদার, এআই-জেনারেটেড ভুয়া তথ্য ও কনটেন্ট শনাক্তকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং আমলযোগ্য সাইবার অপরাধ দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়। সামাজিক অংশগ্রহণভিত্তিক একটি ‘সিভিল প্রটেকশন ফোর্স’ গঠনের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হয়, যা সাইবার সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


সভায় জেলার ১৩১টি আইসিটি ল্যাবসমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে আর্থিক ও প্রশাসনিক তদারকি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সরকারি অফিসসমূহের তথ্য-ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করা, মাস্টার ট্রেইনারদের সম্পৃক্ত করে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়।

এছাড়া একটি ‘ইনোভেশন হাব’ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কনটেন্ট, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর সমাধান সংগ্রহ, মূল্যায়ন এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের কথাও তুলে ধরা হয়।

সভাপতি শরীফ আসিফ রহমান বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কার্যকর নজরদারি জোরদারের মাধ্যমেই সাইবার অপরাধ প্রতিরোধ সম্ভব।

সভা দুটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা।

Tag
আরও খবর