ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

দক্ষতা ও অভিজ্ঞতায় ভরসা নবনির্বাচিত এমপি মো. আব্দুল বারীকে মন্ত্রী করার আহ্বান জয়পুরহাট বাসি

‎ ‎জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সচিব মো. আব্দুল বারী-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোরালো দাবি উঠেছে দলীয় নেতাকর্মী, সমর্থক, পেশাজীবী সংগঠন ও সাধারণ ভোটারদের পক্ষ থেকে। নির্বাচনে বিজয়ের পর থেকেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সৎ ও দক্ষ ভাবমূর্তি এবং নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার অভিজ্ঞতার কারণে তিনি মন্ত্রিত্বের জন্য যোগ্য দাবিদার বলে মনে করছেন অনেকে। ‎ ‎দলীয় নেতারা বলছেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেছেন। সচিব হিসেবে দায়িত্ব পালন করার সময় নীতি প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন তদারকি এবং মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের অভিজ্ঞতা তাকে জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা দিয়েছে। তাদের মতে, একজন অভিজ্ঞ আমলা থেকে রাজনীতিক হওয়ায় প্রশাসন ও রাজনৈতিক বাস্তবতার মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে তিনি বিশেষ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ‎ ‎আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে নানা পোস্ট ও মন্তব্য করছেন সমর্থকরা। অনেকেই বলছেন, “দল যদি যোগ্যতার মূল্যায়ন করে, তবে আব্দুল বারীকে অবশ্যই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা উচিত।” ‎ ‎স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছে, মন্ত্রিত্ব পেলে শিল্পকারখানা স্থাপন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং অবকাঠামো উন্নয়নে গতি আসবে। কৃষিনির্ভর এই অঞ্চলে সেচব্যবস্থা উন্নয়ন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সংরক্ষণাগার নির্মাণের মতো প্রকল্প বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করছেন কৃষক প্রতিনিধিরা। ‎ ‎শিক্ষা ও স্বাস্থ্যখাতেও উন্নয়নের প্রত্যাশা রয়েছে এলাকাবাসীর। নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, কারিগরি শিক্ষার প্রসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের বিষয়ে তিনি উদ্যোগী হবেন বলে আশা করা হচ্ছে। তরুণ প্রজন্মের একটি বড় অংশ মনে করছে, কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে বেকারত্ব কমাতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ‎এছাড়া সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো শক্তিশালীকরণ এবং ডিজিটাল সেবা সম্প্রসারণেও তিনি কার্যকর পদক্ষেপ নেবেন-এমন প্রত্যাশা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের ভাষ্য, একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবে তিনি সরকারি প্রকল্প বাস্তবায়নের জটিলতা ভালোভাবেই বোঝেন, ফলে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও গতি আসবে। ‎ ‎তবে মন্ত্রিসভা গঠন বা সম্প্রসারণ নিয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিত্ব সম্পূর্ণভাবে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবুও জয়পুরহাট-২ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা-দক্ষতা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে মো. আব্দুল বারী-কে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। ‎এলাকাবাসীর বিশ্বাস, তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে শুধু জয়পুরহাট-২ নয়, পুরো উত্তরাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে এবং জনমানুষের প্রত্যাশার প্রতিফলন।
Tag
আরও খবর