নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা শাকদাহ ব্রিজে দুর্ধর্ষ ছিনতাই: রক্তাক্ত অবস্থায় উদ্ধার



খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার শাকদাহ ব্রিজ এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সংঘটিত এ ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে ব্রিজের ওপর আগে থেকেই ওৎ পেতে ছিল চারজন সশস্ত্র দুর্বৃত্ত। এক ব্যক্তি মোটরসাইকেলে করে ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ তাকে লক্ষ্য করে হামলা চালায় তারা। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে এবং জোরপূর্বক তার কাছে থাকা নগদ অর্থ, মূল্যবান সামগ্রী ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

হামলার পর আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ব্রিজের ওপর পড়ে থাকলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ জানায়, তার পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী, যাত্রী ও পথচারীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, শাকদাহ ব্রিজ এলাকা দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হিসেবে পরিচিত হলেও নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সন্ধ্যার পর মহাসড়কের এই অংশে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag
আরও খবর