নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শাড়ি ও ঔষধ উদ্ধারে সফল বিজিবি




সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জোরালো অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন একাধিক সীমান্ত বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালানকারীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা, কুশখালি, মাদরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপি’র সদস্যরা একযোগে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার ঔষধ উদ্ধার করা হয়।

বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৩৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানাধীন বলদঘাটা এলাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া তলুইগাছা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২/৫-এস হতে প্রায় ৪০০ গজ ভেতরে কামারবাড়ি এলাকা থেকে আনুমানিক ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে। একইভাবে কুশখালি বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২/৩-এস হতে ৩০০ গজ অভ্যন্তরে শ্মশানঘাট এলাকা থেকে সমমূল্যের ভারতীয় শাড়ি আটক করেন।

অন্যদিকে কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ আরবি সংলগ্ন এলাকা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাকডাঙ্গা মাঠ এলাকা থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন।

এছাড়াও মাদরা বিওপির একটি বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ ভেতরে তেতুলতলা মাঠ এলাকা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করতে সক্ষম হয়।

সব মিলিয়ে এ অভিযানে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাচালানী ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের চোরাচালান দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং দেশীয় শিল্পকে হুমকির মুখে ফেলছে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। দেশের অর্থনীতি ও স্থানীয় শিল্প সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Tag
আরও খবর