আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

গাজীপুর থেকে চুরি হওয়া ট্রাক যশোরে কাটাকাটির সময় উদ্ধার, আটক ১

গাজীপুরের কাপাসিয়া থেকে চুরি হওয়া একটি বিশাল ট্রাক তিন দিন পর যশোর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে যশোর শহরের বকচর এলাকার খাদেম মার্কেটে ‘এহসান মোটরস’ নামের একটি প্রতিষ্ঠানে ট্রাকটি কেটে খণ্ড-বিখণ্ড করার সময় হাতেনাতে ধরা পড়ে।ঘটনার বিবরণে জানা যায়, গাজীপুরের ব্যবসায়ী মো. রোকনের মালিকানাধীন ১৪ টনের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৯৯০৬) গত তিন দিন আগে নিখোঁজ হয়। ট্রাকটি ইফাত অটোস থেকে কিস্তিতে কেনা হয়েছিল। ট্রাকটির সন্ধানে কোম্পানির কর্মকর্তারা বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। সোমবার সকালে ইফাত অটোসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম বকচর এলাকায় অনুসন্ধানে এসে দেখতে পান, একটি নতুন ট্রাক কেটে টুকরো করা হচ্ছে। সন্দেহ হওয়ায় তিনি চ্যাসিস নম্বর (mb1a2hac4mrhn3629) মিলিয়ে দেখেন এবং নিশ্চিত হন যে এটিই সেই চুরি হওয়া ট্রাক।এ সময় এহসান মোটরসের মালিক আহসান মাহমুদ দাবি করেন, তিনি অন্য এক পক্ষের কাছ থেকে ট্রাকটি কিনেছেন। তবে ক্রয়ের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র বা বিক্রেতার সুনির্দিষ্ট পরিচয় দিতে পারেননি তিনি। ট্রাকটি সম্পূর্ণ নতুন অবস্থায় থাকলেও এর বডি কেটে আলাদা করে ফেলার কাজ চলছিল।এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকের প্রকৃত মালিক মো. রোকন ইতোমধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।


আরও খবর