নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শহরজুড়ে দাঁড়িপাল্লার শোডাউন


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দাঁড়িপাল্লা প্রতীকের এক অভাবনীয় গণবিপ্লব সংঘটিত হবে। তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছরের অন্যায়, অনাচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। সেই ঐক্যের প্রতিফলনই হচ্ছে জামায়াতে ইসলামীর প্রতি দেশের মানুষের ক্রমবর্ধমান গণজোয়ার।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর-২ আসনের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী মিছিলের পূর্বে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, দেশের অধিকাংশ মানুষ আজ বিশ্বাস করে—জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি কল্যাণমূলক, মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামিকে বিজয়ী করতে মুখিয়ে আছে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের বিজয় নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি প্রতিটি কেন্দ্র ও ব্যালট কঠোরভাবে পাহারা দিতে হবে। কোনোভাবেই ব্যালট কারচুপি বা ইঞ্জিনিয়ারিং নির্বাচন করতে দেওয়া যাবে না। প্রশাসনের ভেতরে কিংবা বাইরে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যত ষড়যন্ত্রই হোক না কেন, তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, এবি পার্টির আহ্বায়ক সালাউদ্দীন শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। হাজার হাজার জামায়াত কর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে প্রেসক্লাব, বড়বাজার রোড, তুফান মোড়, নিউমার্কেট মোড়, কোর্টচত্বর, আসিফ চত্বর, খুলনা রোড মোড় ও নারকেলতলা হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল চলাকালে পথচারী ও দোকানদাররা হাত নেড়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান।

Tag
আরও খবর