নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ষড়যন্ত্র করেও জনপ্রিয়তা ঠেকানো যাবে না: হাবিব




সাতক্ষীরার তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে পৃথক উপজেলা হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বিএনপি ক্ষমতায় এলে এসব উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) বিকেল ৫টায় তালা উপজেলার পাটকেলঘাটা ফুটবল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হয় এবং পুরো মাঠজুড়ে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার জনপ্রিয়তাকে ভয় পেয়ে একটি মহল বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়েছে। এখনও আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণের ভালোবাসা আর সমর্থনের কাছে এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি আরও বলেন, তালা ও কলারোয়ার জনগণই প্রমাণ করবে কারা তাদের প্রকৃত প্রতিনিধি—আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়েই জনগণ তার জবাব দেবে।

তিনি বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্ন আয়ের নারীপ্রধান পরিবারগুলোকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় এনে প্রতি মাসে ২ হাজার ৫ শত টাকা করে সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা প্রদান করা হবে, যা কৃষকদের আর্থিক নিরাপত্তা ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

জনসভায় সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ন আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া তালা ও কলারোয়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভায় উপস্থিত ছিলেন। জনসভার মাধ্যমে এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরদার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag
আরও খবর