নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আশাশুনিতে মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মিষ্টির দোকান ও হোটেলগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।

মোবাইল কোর্ট চলাকালে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা, ভোলা হোটেলকে একই আইনের ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারী (দধি ঘর)—এই দুই প্রতিষ্ঠানকে ৫৩ ধারায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পণ্যের প্যাকেটে নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন দেখানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, খোলা স্থানে মিষ্টি ও খাদ্যদ্রব্য রাখা, মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Tag
আরও খবর