পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

নিখোঁজ সন্তান, নিঃস্ব পরিবার: কেন নিঃশব্দ তাদের কান্না?



লাখো বাংলাদেশি যুবকের স্বপ্নের দেশ ইতালি। উন্নত জীবনের আশায়, পরিবারের মুখে হাসি ফোটাতে ও পরিবারকে গর্বিত করতে ইউরোপ পাড়ি দেওয়ার পরিকল্পনা করলেও বাস্তবতা তাদের জন্য হয়ে উঠছে নরকীয়। বিশেষ করে লিবিয়ার পথে যাওয়ার সময় অসংখ্য যুবক মানবপাচার চক্রের জালে ফাঁসছেন।

স্থানীয় সূত্র জানায়, মাদারীপুরের শিবচর উপজেলা ও আশেপাশের এলাকাগুলো থেকে গত ছয় মাসে কয়েক শতাধিক যুবক ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। কিন্তু তাদের এক বড় অংশ লিবিয়ায় পৌঁছানোর পর মানবপাচারকারীদের হাতে আটক হন। ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছেন, যুবকদের বন্ধ ঘরে আটকে রেখে চালানো হচ্ছে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। পরে মুক্তিপণের নাম করে পরিবারের কাছে ১০ থেকে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে দেরি হলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

প্রাথমিকভাবে যুবকদের আস্থা অর্জন করে দালালরা তাদের ইতালি পাঠানোর প্রলোভন দেখায়। কিন্তু বাস্তবে তাদের হাতে ধরে নিয়ে যাওয়া হয় লিবিয়ার অন্ধকার জগতে। অনেক পরিবার সন্তানকে বাঁচাতে নিজের সর্বশেষ সম্বল বিক্রি বা জমি বন্ধক রাখার মতো কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এক ভুক্তভোগীর মা বলেন,

“ছেলেকে ফেরত পেতে যা বলেছে তাই দিয়েছি। এখন আমরা সর্বস্বান্ত। তবুও ছেলেটা বেঁচে আছে কি না জানি না।”

দালালের কাছে থাকা অনেক অভিভাবকও বলছেন, “আমাদের টাকা-পয়সা যা গেছে, যাক; এখন আমাদের সন্তান আমাদের বুকে ফিরিয়ে দিক। ওদের ঠিক মত খাবার দিচ্ছে না, অসুস্থ হলে ঔষধও দেয় না ঐ অমানুষের দল।”

স্থানীয়দের অভিযোগ, মানবপাচার চক্রটি দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় সক্রিয়। পাচারের অর্থের একটি অংশ তাদের কাছেও পৌঁছে বলে মনে করেন অনেকে। ফলে দালাল ও মধ্যস্থতাকারীরা বছরের পর বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।

উদ্বেগজনক বিষয় হলো, শিবচর উপজেলায় এখনও বেশ কয়েকজন যুবক নিখোঁজ থাকলেও কোন পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেননি। ভয়, সামাজিক চাপ এবং সঠিক দিকনির্দেশনার অভাবে তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছেন, মানবপাচারের মতো গুরুতর অপরাধ দমন করতে জনসচেতনতা যথেষ্ট নয়। প্রয়োজন প্রশাসনের দৃঢ়, জোরালো ও দৃশ্যমান ভূমিকা। দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের জবাবদিহি নিশ্চিত না হলে পরিস্থিতি অপরিবর্তিত থাকবে।

সচেতন মহলের প্রশ্ন—লিবিয়ায় জিম্মি থাকা বাংলাদেশি যুবকদের মুক্তির দায়িত্ব কার? অভিযোগ না থাকলে কি প্রশাসনের দায় শেষ হয়ে যায়? মানবপাচার চক্রের মাধ্যমে আর কত পরিবার নিঃস্ব হবে, কত মা হারাবেন সন্তান, কত স্ত্রী হারাবেন স্বামী?

এখনও এই প্রশ্নগুলোর সঠিক উত্তর অজানা। তবে একথা স্পষ্ট—নীরবতা মানবপাচারকারীদের সবচেয়ে বড় শক্তি।

Tag
আরও খবর