বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় গোবিপ্রবি শিক্ষার্থীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরে ব্যানার স্থাপন এবং বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত আলমের উদ্যোগে এ প্রচারণা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দোকানি, পথচারী ও ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানো হয়।


এ বিষয়ে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরাফাত আলম বলেন, "এই দেশ যতবার স্বাধীন হয়েছে এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে, ততবারই তারা আধিপত্যবাদ কায়েম করে তা বিস্তারের মাধ্যমে স্বৈরাচার হওয়ার চেষ্টা করেছে। আমরা চাই, এই গণভোটের পর থেকে আধিপত্যবাদ বিস্তারের এই চেষ্টা বন্ধ হোক।"


আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন,

“আমরা চাই ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের মাধ্যমে আমাদের দেশ আবার স্বাধীন হোক এবং চূড়ান্তভাবে স্বাধীনতা লাভ করুক, যেন এই দেশ পরবর্তীতে আর কোনো সরকার বা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে বিক্রি না হয়ে যায়। আজ আমরা শহীদ হাদীর স্মরণে আধিপত্যবাদের বিরুদ্ধে, ন্যায় ও ইনসাফের সমর্থনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করছি।”


গণভোট প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারিন আলম বলেন, "গণভোট হলো এমন একটি প্রক্রিয়া, যখন আমরা রাষ্ট্রীয় কোনো ইস্যুতে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তখন পুরো দেশের নাগরিকদের কাছে সরাসরি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাই এবং তাদের মতামত গ্রহণ করি। সেক্ষেত্রে যারা এর পক্ষে থাকবে তারা ‘হ্যাঁ’ ভোট দেবে, আর যারা পক্ষে থাকবে না তারা ‘না’ ভোট দেবে।"


হ্যাঁ ভোটের ক্যাম্পেইন সম্পর্কে তিনি আরও বলেন,

"অনেক মানুষই জানে না গণভোট আসলে কী এবং কেন ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে আজ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"

আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২০ ঘন্টা ১৯ মিনিট আগে