আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী উন্নয়ন পরিকল্পপনা পেশ



 সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১১ দল মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এর নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পেশ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাবে আশাশুনি উপজেলার জন্য নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা সংবাদ সম্মেলনের মাধ্যমে পেশ করা হয়।  
এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও আসন পরিচালক জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান ৪০ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন। পরিকল্পনার মধ্যে টেকসই বেড়ীবাঁধ নির্মান, কোলন-ঘোলা-কল্যানপুর ত্রিমোহনায় 3 নোজ ব্রিজ নির্মান, জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন করে সুপেয় মিঠা পানির আধার নির্মান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় ৩৯৬টি রাস্তা নির্মান, বিসি দ্বারা ২.১৯৪ কি.মি উপজেলা সড়ক, ১৫.০৬২ কি.মি ইউনিয়ন সড়ক, এবিসি দ্বারা ১০৪.৮৯০ কি.মি গ্রাম সড়ক, বিবিসি দ্বারা ৩২.০০০ কি.মি, ইউনি ব্লক দ্বারা ৩.৭৫০ কি.মি গ্রাম সড়ক উন্নয়ন, গ্রামীণ সড়কে ৫০টি বক্স কালভার্ট, ১৬০.০০০ মিটার ব্রিজ নির্মান, ২১০.০০০ মিটার ইউড্রেন নির্মান, ২০২.৯২৪ কি.মি সেফটি ওয়ার্কস, আরসিসি প্যালাসাইডিং ওয়ার্কস করা, ৯টি কাঁচা বাজার উন্নয়ন, উপজেলা পরিষদে ৪ তলা ডরমেটরি ভবন নির্মান, নদী/পুকুরের ২টি ঘাট নির্মান, ১০টি গুরুত্বপূর্ণ খেয়াঘাট নির্মান (কুড়িকাহুনিয়া লঞ্চঘাট ও যাত্রী ছাউনির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পয়েন্টে ১০০টি ড্রেন নির্মান, প্রত্যেক ইউনিয়নে সুপেয় পানির ব্যবস্থা, আশাশুনি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা, আশাশুনি বাজার রক্ষা বাধ নির্মান, আশাশুনি সদরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি কলেজ ও মডেল মহিলা মাদ্রাসা নির্মান, সাব রেজিস্ট্রী অফিসের স্থায়ী ভবন নির্মান, থানাকে মডেল থানায় উন্নীত করা, লবণ সহনশীল জমিতে কৃষিজাত পন্য উৎপাদন, মাছ সংরক্ষণে হিমাগার নির্মান, মাদকমুক্ত সমাজ গড়া, যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে সহযোগিতা, বলাবাড়িয়া কুড়িবাহুনিয়া ও হরিশখালী স্লুইচ গেট নির্মান, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সক্রীয় ও নতুন ক্রীড়া ভবন নির্মান, প্রেস ক্লাবকে আধুনিকায়ন করা, জিমনেশিয়াম নির্মান, বালিকা বিদ্যালয়কে সরকারি করন, আশাশুনি সদর হাটের স্থায়ী জায়গা বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন, সদরে বেসরকারি ব্যাংকের শাখা নিয়ে আসা, বিধবা ও স্বামী নিগ্রিহীতা মহিলাদের কর্মসংস্থান, সবুজ চরে আধুনিক বনায়ন ও সরকারি রাস্তার পাশে গাছ লাগানো, মসজিদ মন্দির প্যাকোডা স্কুল কলেজ ও মাদ্রাসার উন্নয়ন, প্রয়োজনমত স্লুইচ গেট নির্মান, কয়েকটি ইউপি ভবন নির্মান, ফায়ার সার্ভিস অফিসে আধুনিক এ্যাম্বুলেন্স ক্রয়ে চেষ্টা, গৃহহীন মানুষের গৃহ তৈরীর ব্যবস্থা, উপজেলার রাস্তার উপরের বাজার উপযুক্ত স্থানে সরানোর ব্যবস্থা, প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার তৈরির চেষ্টা করার পরিকল্পনার কথা উপস্থাপন করা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনা নিয়ে নেতৃবৃন্দ কথা বলেন। একই সাথে কালিগঞ্জ উপজেলাকে নিয়ে পরিকল্পনার কথা জানানো হয়। 
অনুষ্ঠানে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, খেলাফত মজলিশ সেক্রেটারী মুফতি জাহিদ আব্দুল্লাহ, জামাত নেতা নূরুল আফছার মোর্তজা, অধ্যক্ষ আঃ গফফার, এড. আঃ সোবহান মুকুল, এবিএম আলমগীর পিন্টু, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। 
Tag
আরও খবর