চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়



 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা–০৩ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম। শনিবার (৩১ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, (আশাশুনি-কালিগঞ্জ)–০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। “আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের দিকনির্দেশনা ও সমর্থনকে নিজের রাজনৈতিক পথচলার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কাজ করার আশ্বাস দেন। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হাফিজের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, সাবেক যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, খায়রুল আহসান, খালিদুজ্জামান টিপু, সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আব্দুস সালাম বাচ্চু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বাবুল হোসেন প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ।
Tag
আরও খবর