নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরার নলতায় আটজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম, লুটপাট শেষে বাড়িঘর ভাংচুর




জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তিন নারীসহ একই পরিবারের আটজনকে ঘরের মধ্যে আটকে রেখে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বিকেলে কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


হামলায় আহতরা হলেন, পূর্ব নলতা গ্রামের ইমান আলী মোল্লার ছেলে আজগার হোসেন মোল্লা, তার ভাই আমজাদ হোসেন মোল্লা, শাহাদাৎ হোসেন মোল্লা ওরফে রাজু, রেজাউল ইসলাম, আমজাদ মোল্লার স্ত্রী শাকিলা বেগম, শাহাদাৎ মোল্লার স্ত্রী চায়না বেগম, আজগার মোল্লার স্ত্রী রুবিয়া বেগম. ও ইমান আলীর স্ত্রী ফজিলা খাতুন। এদের মধ্যে আজগার মোল্লা, শাহাদাৎ হোসেন ও রেজাউল মোল্লার অবস্থা আশঙ্কাজনক।


এদিকে হামলাকারিরা আব্দুল মজিদ গাজীকে প্রতিপক্ষ আমজাদ আলীও তাদের স্বজনরা কুপিয়ে হত্যা করেছে এমন প্রচার দেওয়ার পর সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন আজগার আলীসহ তার চার ভাইয়ের বাড়ি ভাংচুর ও লুটপাট চালায় মনিরুদ্দিন গাজী, তার ছেলে মাসুদসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর শতাধিক সদস্য। খবর পেয়ে ছুটে আসে কালিগঞ্জ থানার পুলিশ ও সেনা ক্যাম্পের সদস্যরা।


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজগার আলী মোল্লা জানান, তাদের শরীক ওয়াজেদ মোল্লা, কওছার মোল্লা, নূরজাহান, পুটি বিবিসহ কয়েকজনের কাছ থেকে ২০২৪ সাল ও ২০২৫ সালে তিনটি দলিলমূলে নলতা মৌজার হাল ২৬২৯ দাগে প্রায় তিন শতক জমি কেনেন একই গ্রামের মনিরুদ্দিন গাজী। জমি বিক্রির পরপরই নিদ্দিষ্ট সময়ের মধ্যে দলিলের টাকা আদালতে জমা দিয়ে তিনটি আমানতের মামলা করেন। আদালত বাদি পক্ষে নিষেধাজ্ঞা দেয়। বিচারাধীন ওই জমি মনিরউদ্দিন কখনো দখলে যেতে পারেননি। সম্প্রতি মনিরউদ্দিন আদালতে টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করেছেন। এরপরও তারা ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল।


আজগার আলী মোল্লা আরো জানান, নলতা এলাকার একটি মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মনিরউদ্দিনের ছেলে মাসুদ মটরসাইকেল থেকে নেমে মেঝ ভাই আমজাদ আলীকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। বাড়ি ফিরে আমজাদ মোল্লা ও তার স্ত্রীকে কথা বলার একপর্যায়ে সামছুদ্দিন গাজী, তার ভাই মনিরউদ্দিন গাজী, তার ছেলে মাসুদ গাজী, মিজানুর রহমান, ইমরুল, মজিদ গাজীসহ তাদের লাঠিয়ান বাহিনীর শতাধিক সদস্য আমজাদ মোল্লার বাড়িতে ঢুকে পড়ে। খবর পেয়ে তিনিসহ অন্য ভাই ও পরিবারের সদস্যরা ছুটে এলে ঘরের দরজা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে লোহার রড, বাঁশের লাঠি ও দা দিয়ে তাকেসহ চার ভাই, মা ও তিন ভাইয়ের স্ত্রীকে  পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ সময় হামলাকারিরা শাকিলা বেগমের দেড় ভরি ওজনের সোনার গহনা ও ব্যবসায়ের ৫০ হাজার নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেও ফিরে যেতে বাধ্য হয়। বিকেল ৫টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ এসে আহতদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় আজগার মোল্লা, শাহাদাৎ মোল্লা ও রেজাউল মোল্লাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


জানতে চাইলে পূর্ব নলতা গ্রামের সামছুদ্দিন গাজী জানান, তিনি নিজে, মজিদ, মনিরুদ্দিনসহ কয়েকজন আমজাদ হোসেনের বাড়িতে গেলে মজিদকে আটকে ফেলে পিটিয়ে জখম করে আমজাদ ও তার ভাইয়েরা। এ সময় তাদের আরো তিনজন আহত হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন।


এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন জানান, শনিবার বিকেলে পুলিশ আহত আজগার আলীসহ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরবর্তীতে আমজাদ মোল্লার বাড়ি ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সেনা সদস্যরাও যায়। তবে প্রতিপক্ষের হামলায় মজিদ গাজী আহত হওয়ার ঘটনায় সামছুদ্দিন গাজী থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে আজগার আলীর পরিবারের পক্ষ থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর