লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আশাশুনির কামালকাটিতে দুই দোকানে দুঃসাহসিক চুরি


 আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি বাজারে দু'টি দোকানের শার্টার ও টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
কামালকাটি স্লুইচ গেটের কাছে আশরাফুল গাজী 'শরিয়তপুর স্টোর' নামে মুদি দোকান রবিবার রাত্র ১১ টার দিকে বন্ধ করে প্রতিদিনের মত বাড়িতে চলে যান। সোমবার সকাল ৭ টার দিকে দোকান খুলে দেখতে পান দোকানের টিনের চাল কাটা। হিসাব করে দেখতে পান দোকান থেকে নগদ ৭০০০ টাকা, ১০ বস্তা চাল, ১০ বস্তা ফিড, ৮ বস্তা ভুট্টা, ২ পিচ এলপিজি গ্যাস সিলেন্ডার, ১টি ৩২ ইঞ্চি টিভি মনিটর, ব্যাংকের দু'খানা চেক বই ও মুদি মালামাল চোরেরা নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। একই সাথে পাশের গণেশ পাইনের শ্রীগুরু জুয়েলার্স এর শার্টার ভেঙ্গে স্বর্ণের নাকফুল, রৌপ্যের গহনা, ১টি মনিটর নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। খবর পেয়ে থানার এসআই রাজীব মন্ডল সোমবার সকালে ঘটনাস্থান পরিদর্শন করেছেন। পুলিশ চোরদের ফেলে যাওয়া ইঞ্জিন ভ্যান স্ট্যার্টের একটি হ্যান্ডেল, একটি ক্যাপ ও পুরনো শাড়ী-লুঙ্গি পেয়েছে।

Tag
আরও খবর