নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

পুরস্কার ও ক্রীড়ায় মুখর বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়




সাতক্ষীরা বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের জন্য নির্ধারিত আসন গ্রহণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সভাপতি, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানের সভাপতি জনাব শাহাদাতুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারি শিক্ষক জনাব তপন কুমার মন্ডল। বিশেষ অতিথিবৃন্দ চন্দনা বসু, মাহফুজা খাতুন ও শেখ মোস্তাফিজুর রহমানকেও ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।

সভাপতির অনুমতি গ্রহণের পর পবিত্র কুরআন তেলাওয়াত করেন উক্ত বিদ্যালয়ের ছাত্র শিহাব হোছাইন, এরপর পবিত্র গীতা পাঠ করে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সূচনা রাণি মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নাম ঘোষণা করা হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শেখ রবিউল আখতার, সাবেক সভাপতি বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় এবং জনাব শেখ মারুফ আহম্মেদ, বিদ্যুৎসাহী সদস্য শেখ মমতাজ ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর জনাব শেখ মারুফ আহম্মেদ এবং সাবেক সভাপতি জনাব শেখ রবিউল আখতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব বিষ্ণুপদ পাল শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

পরে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়। এতে শাফায়াতুল ইসলাম, তাওসীন জান্নাত, বর্ণালী দাশ ও আতাউর রহমান পুরস্কার লাভ করেন। শিক্ষক শতভাগ উপস্থিতি হাজিরা পুরস্কার পান সহকারি শিক্ষক মোঃ শাহ আলম।

ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ইভেন্টে ৮ম শ্রেণি রানার্সআপ এবং ৯ম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর