নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় বড় জমায়েতের প্রত্যাশা জামায়াতের




বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরা সফরে আসছেন। তাঁর এই সফরকে ঘিরে জেলা জামায়াতের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের জামায়াতে ইসলামীর কার্যালয় আল আমিন ট্রাস্টের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সংবাদ সম্মেলনে জেলা আমীর জানান, আগামী ২৭ জানুয়ারি বেলা ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাতক্ষীরা শহরের আমতলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ জনসভায় সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীগণ উপস্থিত থাকবেন।

তিনি আরও জানান, উক্ত জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ওমর ফারুকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ জনসভায় বিপুল সংখ্যক জনসমাগম হবে এবং জেলার রাজনৈতিক অঙ্গনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag
আরও খবর