নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হলো উঠান বৈঠকে



গণভোট সম্পর্কে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরায় একটি বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নারী ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব ও ভোটাধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলার একটি স্থানীয় এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল বলেন, গণভোট নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায়। দেশের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলতে হয়—এটাই গণভোটের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ এবারের গণভোটের ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে গণভোটে অংশগ্রহণ করতে হবে।

তিনি গণতন্ত্রকে আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করে তুলতে গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণভোট জনগণের অধিকার ও ক্ষমতার বাস্তব প্রতিফলন। আসুন, আমরা সবাই গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিয়ে দেশ সংস্কারের পথে শামিল হই।

উঠান বৈঠকে জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা। তিনি নারী অধিকার, স্বাধীন ও সুচিন্তিতভাবে মত প্রকাশের গুরুত্ব এবং গণভোটে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গণভোটের আইনগত দিক ও ভোট প্রদানের সঠিক নিয়ম নিয়েও তিনি আলোকপাত করেন।

বৈঠক শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে গণভোট বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সঠিকভাবে ভোট প্রদানের পদ্ধতি হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয়। এতে নারীদের রাজনৈতিক সচেতনতা ও ক্ষমতায়ন আরও জোরদার হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

উঠান বৈঠকে জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় নারী নেত্রী এবং বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর