নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাংবাদিক নিরাপত্তার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন




যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক আকরামুল ইসলামের ওপর নকল ও ভেজাল সার ব্যবসায়ী সিন্ডিকেটের হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নকল ও ভেজাল সার ব্যবসার তথ্য সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের সাংবাদিক আকরামুল ইসলামের ওপর সংঘটিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম. কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ডিবিসির বেলাল হোসেন, স্টার নিউজের গাজী ফারহাদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী অবৈধভাবে ২৬টিরও বেশি নকল ও ভেজাল সারের গুদাম গড়ে তুলেছেন। তার স্ত্রী ও দুই পুত্রের নামে বাংলাদেশ সার উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বিসিআইসির পাঁচটি লাইসেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

বক্তারা আরও বলেন, এই নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান চালাতে গিয়ে সাংবাদিক আকরামুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার সময় তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুধু ভেজাল সার বাজারজাতকরণই নয়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এতে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও স্থানীয় কৃষি বিভাগের একটি অংশ সরাসরি এই অবৈধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে বলেও অভিযোগ তোলা হয়। আশাশুনি উপজেলার কৃষি কর্মকর্তা ওই এলাকায় ভেজাল সার বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন এমন গুরুতর অভিযোগও উঠে আসে।

গত ১৫ জানুয়ারি সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কৃষি বিভাগ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, ভেজাল সার বিক্রির কারণে কৃষকরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন, যা কৃষি উৎপাদন ও দেশের খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

মানববন্ধন থেকে সাংবাদিকরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে জেলার সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag
আরও খবর