আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও নির্বাচনী মাঠ দখলে নিতে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভেদ ভুলে অবশেষে এক কাতারে দাঁড়ালেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনের বিএনপির দুই প্রভাবশালী শীর্ষ নেতা। ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব এবং ফারাজী মতিয়ার রহমানের মধ্যে দীর্ঘ সময় ধরে চলে আসা রাজনৈতিক দূরত্বের অবসান ঘটেছে। এখন থেকে তারা 'ধানের শীষ' প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।শুক্রবার বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতাদের বলিষ্ঠ মধ্যস্থতায় দুই নেতার মধ্যে সমঝোতা হয়। সভার শেষ পর্যায়ে আইয়ুব ও মতিয়ার রহমান একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং দলীয় স্বার্থে অতীতের সব ভেদাভেদ ভুলে যাওয়ার ঘোষণা দেন।
তারেক রহমানকে আসনটি উপহার দেওয়ার প্রতিশ্রুতি এক্যবদ্ধ হওয়ার পর দুই নেতাই তাদের প্রতিক্রিয়ায় জানান, ব্যক্তিগত মান-অভিমান বড় কথা নয়, দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে ঐক্যই বড় শক্তি। তারা বলেন:"আমরা এখন থেকে এক ও অভিন্ন। আমাদের লক্ষ্য একটাই—যশোর-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে প্রিয় নেতা তারেক রহমানকে এই আসনটি উপহার দেওয়া।"অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকার সাধারণ নেতা-কর্মীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে খুশির আমেজ লক্ষ্য করা যায়। তৃণমূল কর্মীরা মনে করছেন, এই দুই নেতা এক হওয়ায় নির্বাচনী লড়াইয়ে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দুই নেতাই তাদের নিজ নিজ অনুসারীদের সকল দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানিয়েছেন।
৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ ঘন্টা ৫ মিনিট আগে
১১ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ ঘন্টা ১১ মিনিট আগে
১২ ঘন্টা ৩৮ মিনিট আগে