ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

ধানের শীষের বিজয়ে এক মঞ্চে ঐক্যবদ্ধ নেতা-কর্মীরা


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
দীর্ঘ  দিনের মান-অভিমান,দুঃখ-বেদনা,ক্ষোভ-হিংসা সবকিছুকে দূরে ঠেলে দলের দুর্দিনে ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ কে বিজয়ী করতে এক মঞ্চে কাজ করার প্রতিশ্রুতি  ব্যক্ত করেছেন বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন ।  
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে  শেরপুর শহরের ভিটিটিআই মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে  এক যৌথ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ ( শেরপুর-ধুনট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ।                    উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে,এম মাহবুবার রহমান হারেজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপি সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন  মামুন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্স প্রমুখ।

Tag
আরও খবর