বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান ‎


 আশাশুনির বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে  মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুৃয়ারী) সকালে কলেজ চত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
‎সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমের অংশ হিসেবে মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গন্য করে মানব পাচারের শিকার নারী পুরুষকে সন্মান দেখানো সহ তাদের মর্যাদা ও সহযোগীতায় অংশগ্রহন বিষয়ে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ শেষে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও ‌"স্বাক্ষরে প্রতিপাদ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়। 
‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক দেব দত্ত চক্রবর্তী, মধুসুদন দত্ত, দীপংকর সরকার, মোঃ ম‌ঈনুল ইসলাম, সিটিসির প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম ও সিটিআইপি সদস্য মনিরুজ্জামান টিটু। আলোচনা সভায়  বক্তারা কঠোর আইন প্রযোগ, সচেতনতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন; তারা পাচার রোধে সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ ভূমিকা, পাচারকারীদের কঠোর শাস্তি এবং তথ্যের অবাধ আদান-প্রদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থার কথা বলেন।
‎কার্যক্রম শেষে  চিত্রাংকন প্রতিযোগীতায় নূসরাত জাহান, আব্দুল্লাহ আল মাহি, স্বর্ণালী আক্তার, হাফিজা খাতুন,পূর্ণিমা মন্ডল এবং কুইজ পর্বে তন্বি মন্ডল, স্বাধীন মোল্ল্যা, আব্দুল্লাহ আল নোমান, অতসী গাইন ও তনুশ্রী মিস্ত্রীকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
‎উন্নয়ন সংস্থা রূপান্তর, সুইজারল্যান্ড সরকারের সহযোগীতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে।
Tag
আরও খবর