সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভয়নগরে মাদকবিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে  ২২জানুয়ারী রবিবার শ্রীধরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় মাদকবিরোধী ও উচ্চস্বরে গান বাজনা প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। সভাপতির বক্তব্যে তিনি বলেন সকল ইমামদের এক জোট হতে হবে, কোন ইমামের উপর কোন প্রকার অত্যাচার হলে আমাদের জোট বদ্ধ ভাবে প্রয়োজনে অর্থ দিয়ে তার পাশে থাকতে হবে। 

এলাকায়  মাদকের   প্রভাব প্রকট আকার ধারণ করায় অত্র ইউনিয়নের মসজিদের ইমামগণ একত্রিত হয়ে এর প্রতিকারের বিভিন্ন  বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচকরা বলেন শ্রীধরপুর ইউনিয়নে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে। কোন এলাকায় মাদকের অপব্যবহার বা উচ্চ শব্দে গান বাজনা প্রচলিত হলে এলাকাভিত্তিক এর প্রতিকার করতে না পারলে ইউনিয়ন প্রতিনিধিদের সহায়তা নিতে হবে। 

অত্র ইউনিয়নে একটি শক্তিশালী কমিটি গঠনের নিমিত্তে সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক  কমিটি গঠন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল আজিজ সাহেব শ্রীধরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, জুলফিক্কার আলী এরশাদ- আহবায়ক, মুক্তি মাসুদুর রহমান - ইমাম ও খতিব শংকর পাশা শাহীন পাড়া জামে মসজিদ, মুফতি আবু মুসা- বর্ণী জামে মসজিদ,  মাওলানা আব্দুল হালিম,  হাফেজ আখতারুজ্জামা, মাওঃ ওমর ফারুক - বায়তুল আমান জামে মসজিদ, মোঃ মহিব্বুল্লাহ প্রমুখ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাফেজ আখতারুজ্জামান, মাওঃ সাজ্জাদুর রহমান, মাওঃ ইমদাদুল হক, মাওঃ রেজাউল করিম, মাওঃ হেমায়েত উদ্দিন, মাওঃ এনামুল হাসান, মোঃ মনিরুল ইসলাম, হাফেজ ফরিদ উদ্দিনসহ আরো ইমাম সাহেব গণ। 


আরও খবর