বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষার্থী সাল্লিম মন্ডল রাজন.

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন  সাল্লিম মন্ডল রাজন। তিনি আক্কেলপুর উপজেলার সরকারি মুজিবর রহমান কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এই অর্জনের মাধ্যমে রাজন তার কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। রাজন বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চল PRM টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবেও নির্বাচিত হন, যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি। এছাড়াও দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও দুর্যোগকালীন সেবায় তার সক্রিয় অংশগ্রহণ ফলে বাংলাদেশ স্কাউট থেকে ২০২২ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে । রাজন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের PRM ফটোগ্রাফি টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি। অন্যান্য গুণাবলির পাশাপাশি রাজন একজন প্রতিভাবান আলোকচিত্রী। জাতিসংঘের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় তার একটি আলোকচিত্র প্রদর্শিত হয়, যা বিশেষ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তিনি ইউনেস্কো সহ দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রাজনের এই সাফল্যে সরকারি মুজিবর রহমান কলেজের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও রোভার স্কাউটস সংশ্লিষ্টরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজন শিক্ষা, স্কাউটিং ও সমাজসেবার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবেন।
Tag
আরও খবর