নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

জাতীয় শিক্ষা সপ্তাহে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাফল্য



জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি জেলা পর্যায়ে ৬টি ইভেন্টে চ্যাম্পিয়ন এবং উপজেলা পর্যায়ে ১১টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।


উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জানুয়ারি ২০২৬ সালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১২ জানুয়ারি ২০২৬ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে।


প্রতিযোগিতায় জারি গানে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলার শ্রেষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয়। দলের নেতৃত্বে ছিলেন অরণা জামান। দলের অন্য সদস্যরা হলেন বিপাশা মন্ডল, অহনা, ঐশী মণ্ডল ও নিঝুম দাস।


দেশাত্মবোধক গান ও লোকগীতিতে বিদ্যালয়ের শিক্ষার্থী মনীষা মন্ডল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। উপস্থিত বক্তৃতা ও নির্ধারিত বক্তৃতায় নওরীন উলফাত অনন্যা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হন। দেয়ালিকা পত্রিকা প্রতিযোগিতায় বিদ্যালয়টি জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে।

আগামী ১৭ জানুয়ারি নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।


এ বিষয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী বলেন, শিক্ষার্থীদের পরিশ্রম ও শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। বিদ্যালয় এবং সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকলের সহযোগিতায় আমরা আরও ভালো স্থানে পৌঁছাব ইনশাআল্লাহ। এছাড়াও 

বিভাগীয় পর্যায়ে ভালো ফলের জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

Tag
আরও খবর