গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

আক্কেলপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

জয়পুরহাটের আক্কেলপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে ২ বছর ৩ মাস বয়সী রুহি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহি আক্তার পৌরসভার পশ্চিম বিহারপুর এলাকার রাকিবুল ইসলাম রাজের মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রুহি বাড়ির পাশে আরো কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে উপুড় হয়ে ভাসতে থাকা অবস্থায় রুহিকে দেখতে পান তারা। এ সময় তাকে উদ্ধার করে দুপুর ১২টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর দাদা নুরুন্নবী বকুল বলেন, ‘আমি বাজার থেকে বাড়িতে ফিরে নাতনিকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করি। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে উপুড় হয়ে ভাসতে দেখে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রায়হানুল ইসলাম বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে তার মৃত্যু ঘটে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শিশুটির হাত-পা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন,খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রুহি মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমাদের পক্রিয়া চলমান আছে।
Tag
আরও খবর