শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫ আগস্ট, শোককে শক্তিতে রূপান্তরের উখিয়া উপজেলা আওয়ামী লীগ।

 কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের   ১৫ আগস্ট, ২০২২ শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আজ সোমবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।


উখিয়া উপজেলা আওয়ামী লীগ প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে, একে একে উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, সকাল ১০টায় উখিয়া সদর স্টেশন থেকে শোক র‌্যালি বের করে উখয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সম্মিলিত বি়ভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। সাড়ে ১০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন তেলোয়াত, ত্রীপিটক ও গীতা পাঠ করে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দুপুরের গণভোজের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়েছে। 


উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুস বাঙালী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনছুর চৌধুরী। 


আলোচনা সভায় সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, আরো বক্তব্য রাখেন রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারন সম্পাদক এডভোকেট এটিএম রশিদ,  উপজেলা যুবরীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন,   শ্রমিক লীগের সভাপতি সরোয়ার কামাল পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  স্বপন শর্মা রনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নুর মোহাম্মদ শেখর, সাবেক ছাত্রলীগের সভাপতি মকবুল হোছাইন মিথুন, ছাত্রনেতা মোঃ ইব্রাহিম, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন দে, রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা এডভোকেট রবীন্দ্র দাশ রবি, ছাত্রনেতা তারেক হোসেন মানিক, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল ও অন্যান্য নেতৃবৃন্দ।


যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।

Tag
আরও খবর