বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বড়দলে ৮দলীয় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৮ দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফাকরাবাদ বুড়িয়া বাসন্তী মন্দির প্রাঙ্গণে এখেলা অনুষ্ঠিত হয়।
ফকরাবাদ বুড়িয়া ব্যাডমিন্ট কমিটির আয়োজনে, উদ্বোধনী খেলায় সাতক্ষীরা ব্যাডমিন্টন দল ২-০ গেমের ব্যবধানে বাঁকা দলকে পরাজিত করে। ২য় খেলায় বুড়িয়া দল ২-১ ব্যবধানে পাইকগাছা দলকে পরাজিত করে। ৩য় খেলায় পাটকেলঘাটা দল ২-১ ব্যবধানে সাতক্ষীরার ফাহিম দলকে পরাজিত করে এবং ৪র্থ খেলায় ফকরাবাদ দল ২-১ ব্যবধানে কপিলমুনি দলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। ১ম সেমিফাইনালে পাটকেলঘাটা ২-১ ব্যবধানে বুড়িয়া দলকে পরাজিত করে এবং ফকরাবাদ দল ২-১ ব্যবধানে সাতক্ষীরা দলকে পরাজিত করে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। ফাইনালে ফাকরাবাদ দল ২-১ গেমের ব্যবধানে পাটকেলঘাটা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ান দলকে নগদ ৫ হাজার টাকা ও রানারআপ দলকে ৩ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউপি সদস্য রমজান আলী মোড়ল, শ্রাবন্তী বৈরাগী, সাংবাদিক এস এম শরীফুল ইসলাম শরীফ, শিক্ষক গুরুপদ বাছাড়, মনিরুজ্জামান টিটু, মুকুল সানা, শংকর দেবনাথ প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। খেলা পরিচালনা করেন হরিদাশ ব্যানার্জি।

আরও খবর