নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ



সাতক্ষীরার কালিগঞ্জে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল “আপন বাংলা”-এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তারের মাধ্যমে অভিযোগটি দায়ের করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী হিসেবে আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি “আপন বাংলা” নামের একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এছাড়াও একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের পরিচালিত একাধিক ফেসবুক পেজ ও আইডি থেকে ধানেরশীষের প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসব কর্মকাণ্ড নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া এসব মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে, যা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এর ফলে প্রার্থীর সম্মান ও ভাবমূর্তিরও চরম ক্ষতি হচ্ছে।

উল্লেখ্য, ধানেরশীষের প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন এই জনপদের একজন সাবেক সংসদ সদস্য হিসেবে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন—এমন দাবি করা হয় অভিযোগপত্রে।

এমতাবস্থায়, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী অভিযুক্ত ফেসবুক পেজ, আইডি ও অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচার বন্ধে কার্যকর নির্দেশনা প্রদানের জন্য রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Tag
আরও খবর