অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

শহীদ ওসমান হাদির স্মরণে গোবিপ্রবি শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

জুলাইয়ের উত্তাল দিনগুলোর সাহসী কণ্ঠস্বর ও বিপ্লবী চেতনার প্রতীক শহীদ ওসমান হাদিকে স্মরণ করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করা হয়েছে।


গত ২ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে বিভিন্ন দেয়ালে প্রতীকী গ্রাফিতি অঙ্কন করেন। গ্রাফিতিগুলোতে আধিপত্যবাদবিরোধী চেতনা, ন্যায়ের পক্ষে অবস্থান এবং সততা, ইনসাফ ও শোষণমুক্ত সমাজের প্রত্যাশা তুলে ধরা হয়।


বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, একাডেমিক ভবন সংলগ্ন দেয়াল, মুরাল কমপ্লেক্সে শহীদ শরীফ ওসমান বিন হাদির গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। শিক্ষার্থীরা গ্রাফিতির পাশাপাশি বিভিন্ন স্লোগান লেখেন। স্লোগানগুলো হলো— ‘জান দেবো কিন্তু জুলাই দেবো না’, ‘দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত’, ‘ইনকিলাব জিন্দাবাদ’।


কর্মসূচি বিষয়ে ফার্মেসি বিভাগের ২০১৮-১৯শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, "ওসমান হাদী ভাই কালচারাল ফ্যাসিস্ট এর বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠ দিয়েছিল সেই কণ্ঠকে দমানোর জন্য মূলত তাকে শহীদ করা হয়েছে। কিন্তু তাঁর রেখে যাওয়া যে চেতনা, যে কাজকর্ম এবং তাঁর রেখে যাওয়া যে স্মৃতি আমাদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে তা আমরা বুকে ধারণ করব। আমরা চাই, হাদি ভাই আমাদের মাঝে বেঁচে থাকুক এবং কালচারাল ফ্যাসিজম দূর হোক এজন্যই আজ আমাদের এই গ্রাফিতি কর্মসূচির আয়োজন।"


ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, "শহীদ ওসমান হাদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের ছিলেন না, তিনি মূলত ভারতীয় আধিপত্য বিরোধী এবং জনসাধারণের অধিকার ও ইনসাফের ভিত্তিতে শাসন নিশ্চিত করার লড়াইয়ের বীর ছিলেন। হাদি ভাইয়ের এই ইনসাফের লড়াই যেন হারিয়ে না যায়, তাই আমাদের এই কর্মসূচি। আমরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসনিক ভবন, মুক্তমঞ্চ সংলগ্ন ম্যুরাল এবং একাডেমিক ভবনে গ্রাফিতি অঙ্কন করি।"


উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও খবর