নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সরকারি প্রকল্পে ঘুষ লেনদেনের অভিযোগ মফিজুল ইসলামের বিরুদ্ধে



সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সরকারি বিধি-বিধান উপেক্ষা করে পিআইও কার্যালয়কে কার্যত দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এসব কর্মকাণ্ডে তার সহযোগী হিসেবে কাজ করছেন অফিসে চিহ্নিত দালাল স্বপন কুমার।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ উত্তোলনের ক্ষেত্রে সরকারি নিয়মকানুন অনুসরণ করা হচ্ছে না। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি নিজ নিজ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের কথা থাকলেও বাস্তবে সেই অর্থ পিআইও মফিজুল ইসলাম ও তার সহযোগী দালাল স্বপন কুমার নিজেরাই উত্তোলন করে থাকেন।

বিশেষ অনুসন্ধানে আরও জানা যায়, সাবেক স্বৈরাচারী সরকার আমলে শেখ হাসিনার শাসনকালীন সময়ে তার চাচাতো ভাই শেখ হেলালের আত্মীয় পরিচয় ব্যবহার করে পিআইও মফিজুল ইসলাম বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে নামে-বেনামে ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব অনিয়মের মাধ্যমে তিনি শত শত কোটি টাকার মালিক হয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “আমার অফিসে এসে কথা বলেন,” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তার এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে অভিযোগের বিষয়টি আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় জনপ্রতিনিধি ও সাধারণ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, এসব দুর্নীতির কারণে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে এবং প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে অভিযুক্ত পিআইও মফিজুল ইসলামের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত তদন্ত না হলে সরকারি উন্নয়ন প্রকল্পের ওপর মানুষের আস্থা আরও নষ্ট হবে এবং দুর্নীতি আরও বিস্তৃত আকার ধারণ করবে।

Tag
আরও খবর