রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঘুষের টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গ্রেপ্তার

ঘুষ লেনদেনের সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল তার নিজ কার্যালয় থেকে তাকে আটক করে।জানা গেছে, বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের প্রয়াত স্ত্রীর পেনশনের ফাইল আটকে রেখে দফায় দফায় ঘুষ দাবি করছিলেন তিনি। প্রথম দফায় ৮০ হাজার টাকা নেওয়ার পর দ্বিতীয় কিস্তির ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার সময় দুদকের দল অভিযান চালায়। এ সময় তার কক্ষ থেকেই উদ্ধার করা হয় ঘুষের পুরো টাকা।

প্রয়াত স্ত্রীর পেনশনের টাকা পাওয়ার আশায় তিন মাস ধরে শিক্ষা অফিসের বারান্দায় ঘুরছিলেন শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী। কিন্তু শোকাতুর এই শিক্ষকের ফাইল নড়েনি কোনো এক অদৃশ্য বাধায়। বাধাটি আর কিছুই নয়—ঘুষ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের দাবি করা ঘুষের টাকা দিতে না পারায় পেনশনের পরিবর্তে তাকে পেতে হয়েছে হুমকির বার্তা।অবশেষে সহ্যের সীমা ছাড়িয়ে নুরুন্নবী অভিযোগ করেন দুদকে। বুধবার বিকেলে যখন ঘুষের আরও ১ লাখ ২০ হাজার টাকা আশরাফুল আলমের হাতে পৌঁছায়, ঠিক তখনই ঝটিকা অভিযানে হাজির হয় দুদক টিম। উদ্ধার হয় দুর্নীতির টাকা, কলঙ্কিত হাতে ওঠে হাতকড়া। এই ঘটনায় জেলা শিক্ষা বিভাগে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি সাধারণ মানুষের মাঝে জেগেছে বিচারের আশা।

আরও খবর