ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে সড়ক ও জনপদ ঠিকাদার সমিতির দোয়া মাহফিল

.


বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদে জুহুর সড়ক ও জনপদ বিভাগের বিভাগীয় জামে মসজিদ, রহমতগঞ্জ, চট্টগ্রামে আয়োজিত এ দোয়া মাহফিলে সড়ক ও জনপদ ঠিকাদার সমিতি ও গণপূর্ত ঠিকাদার সমিতির নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু এবং সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহসিন, একরামুল হক ছুট্টু, সৈয়দ আবুল বশর ও নুরুল আলম।


এছাড়া উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের ঠিকাদার সমিতির সভাপতি ইউনুস চৌ হাকিম, সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্না, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল জলিল, এম এ হামিদ, মোহাম্মদ সিরাজদৌল্লা, মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


গণপূর্ত ঠিকাদার সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ওসমান আলী সেগুন, সাধারণ সম্পাদক তানভীর ইসলাম মামুন, সৈয়দ আবুল বশর, একরামুল হক ছুটটু, খলিল, মোহাম্মদ আনাছ, ইমতিয়াজ আহমেদ অপু, মোহাম্মদ মহসিন, বাপ্পি, রনিসহ নেতৃবৃন্দ ।


দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীনভাবে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আজ তাঁর আত্মার মাগফিরাত কামনায় আমাদের এই দোয়া মাহফিল গণতান্ত্রিক আন্দোলনে নতুন করে শক্তি যোগাবে।”


চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের প্রধান সমস্যা সম্পর্কে তিনি বলেন,“এই এলাকার মানুষের মূল সমস্যা হচ্ছে কর্মসংস্থান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপদ বসবাস ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়া। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার না থাকায় তাদের কণ্ঠস্বর চাপা পড়ে আছে। আমি মাঠে ঘুরে মানুষের কথা শুনছি, সমস্যাগুলো চিহ্নিত করছি এবং নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই সমাধানের পথে হাঁটবো।”


তরুণ ভোটারদের আস্থা অর্জনে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন," তরুণরাই দেশের ভবিষ্যৎ। কিন্তু আজ তারা বেকারত্ব ও অনিশ্চয়তায় ভুগছে। আমরা তরুণদের জন্য কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি এবং মেধাভিত্তিক রাজনীতির পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের ভোটাধিকার নিশ্চিত হলেই তারা রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।”


তিনি বলেন, “আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। নতুন ভোটারদের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে।”


দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরাম। শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর