ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জকসু নির্বাচন: শেষ মুহূর্তে বাড়ছে ভোটার উপস্থিতি উৎসবমুখর ক্যাম্পাস

জবি প্রতিনিধি 


দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণে শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে শেষ মুহূর্তের ভোট দিতে ভোটারদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো।


বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট এলাকা থেকে শুরু করে শান্ত চত্বর—সর্বত্রই এখন শিক্ষার্থীদের আনাগোনা। ভোটাররা বলছেন, প্রথমবার জকসু নির্বাচনে ভোট দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, "আমরা আমাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আশা করছি একটি যোগ্য নেতৃত্ব পাব।"



বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে। ওএমআর (OMR) শিটের মাধ্যমে ভোট প্রদান ও গণনার ব্যবস্থা করা হয়েছে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে বলে মনে করছে নির্বাচন কমিশন। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা থাকলেও ভোটারদের ভিড় বিবেচনায় কিছু কেন্দ্রে সময় কিছুটা বাড়তে পারে। 



নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক জানিয়েছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রোভার স্কাউট এবং বিএনসিসি সদস্যরাও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।"



উল্লেখ্য একজন ভোটারকে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ২১টি পদে ভোট দিতে হচ্ছে। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডিজিটাল মেশিনে গণনা শুরু হবে। ফলাফল সরাসরি বড় পর্দায় (LED Screen) প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।


Tag
আরও খবর