নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইউটিএলের


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।


অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্যানেলের পক্ষ থেকে ব্যালট নম্বর সম্বলিত বই ভোটকেন্দ্রে প্রবেশ করানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।


মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ইউটিএলের সদস্যসচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন।


সংবাদ সম্মেলনে তিনি বলেন,“দুঃখজনক হলেও সত্য, আমরা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছি। একটি পোলিং এজেন্টের হাতে একটি বড় বই দেখা গেছে, যেখানে ব্যালট নম্বর সংবলিত তথ্য রয়েছে। কয়েকটি কেন্দ্রে আমরা এমন বই পেয়েছি, যেখানে স্পষ্টভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের নাম উল্লেখ আছে।”


তিনি আরও বলেন,“এখানে কে করেছে, সেটাই শুধু বিষয় নয়—এই ধরনের তালিকা কীভাবে তৈরি হলো এবং কীভাবে তা পোলিং এজেন্টদের হাতে পৌঁছাল, সেটাই বড় প্রশ্ন। আমরা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”


এ সময় তিনি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে ইউটিএলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর