শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

উখিয়া কলেজে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।


সোমবার সকাল ১১ টার দিকে উখিয়া কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উখিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়।


এর আগে জাতীয় পতাকা (অর্ধ নমিত), কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলার ইতিহাসের কলঙ্কিত দিন আজ। ১৯৭৫ সালের আজকের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে কতিপয় উচ্চ বিলাসী বিশ্বাসঘাতক সেনা অফিসারের হাতে নির্মম ভাবে শহীদ হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কোন দলের নয়। তিনি পুরো বাঙালি জাতির প্রেরণার উৎস।


এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ ফজলুল করিম, উখিয়া কলেজ গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য নুরুল আমিন সিকদার ভুট্টো, জিবি’র হিতৈষী মিলন বড়ুয়া, অভিভাবক প্রতিনিধি ও সাবেক উপাধ্যক্ষ আব্দুল হক, শিক্ষক পরিষদের সেক্রেটারী ছৈয়দ আকবর, অধ্যাপক তহিদুল আলম, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন ও উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম প্রমুখ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ বিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সহকারী অধ্যাপক উত্তম কুমার ভৌমিক, প্রভাষক জালাল আহমদ।

Tag
আরও খবর