আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

দরগাহপুরে বাঁধ ছিন্দ্র করে পাইপ দিয়ে লোনা পানি উত্তোলন, হুমকীতে চাষীরা



 আশাশুনি উপজেলার দরগাহপুরে ওয়াপদার প্রটেকশন বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে লোনা পানি উঠানোর অভিযোগ পাওয়া গেছে। এলাকার কৃষকরা প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। 
দরগাহপুর গ্রামের ৬ ও ৯ নং ওয়ার্ডের রবিন্দ্র নাথ পাল, প্রদীপ সরকার, নেছার আলীসহ ২৪ জন বাদী হয়ে স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে ও বাদীরা জানান, সুবিদখালী দক্ষিণ সীমানার চর এলাকার প্রায় ৩০০ বিঘা জমিতে কৃষকরা দো-ফসলী ধান চাষ করে থাকে। এখান থেকে উৎপাদিত ফসলে তাদের বাৎসরিক খাদ্য যোগানের পাশাপাশি অনেকে উৎপাদিত অতিরিক্ত ফসল বিক্রয় করে সংসার নির্বাহ করে থাকেন। চাষীরা বোরের মিষ্টি পানি উঠিয়ে ধান চাষ করে আসছেন। কিন্তু স্থানীয় মৃত আঃ জব্বার গাজীর ছেলে জি এম সাজেদুল ইসলাম ও জি এম শরিফুল আলম নদীর চরের বাঁধ ছিদ্র করে ভিতরে লোনা পানি উঠাচ্ছেন। এভাবে লোনা পানি উঠাতে থাকলে মিষ্টি পানির ধান ক্ষেত লবণাক্ত হয়ে ফসল নষ্ট হয়ে যাবে। পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে। চাষীরা সর্বশান্ত হয়ে যেতে পারে। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন এবং মিষ্টি পানির দো-ফসলি জমি লবণ পানির প্রভাবে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করতে জোর দাবী জানান হয়েছে।
Tag
আরও খবর