নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কালিগঞ্জে ৫৪তম আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া উদ্বোধন


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৫৪তম আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং ক্রীড়া কমিটির সদস্য শিক্ষক মুস্তাহিদ রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক ক্রীড়া কমিটির (ক্রিকেট) আহ্বায়ক ও সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোনায়েম হোসেন। উদ্বোধনী দিনের চূড়ান্ত খেলায় সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত ১৫ ওভারের খেলায় নলতা মাধ্যমিক বিদ্যালয় ৩ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে। জবাবে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করতে সক্ষম হয়। ফলে ৯৮ রানের জয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।খেলায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড় রাসেল হোসেন দুর্দান্ত ১০১ রান করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, শিক্ষার্থীদের সুস্থ শরীর ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলায় অংশ গ্রহণের আহ্বান জানান।

Tag
আরও খবর