মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা




বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৪ জানুয়ারী) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির ব্যানারে আলিপুরের মেসার্স আল হেরা রাইস মিল চত্বরে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।


দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, এড. নুরুল ইসলাম, আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


দোয়া মাহফিল পরিচালনা করেন রাশিদা বেগম আব্দুস সাত্তার মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। তাঁর আবেগঘন কণ্ঠে পরিচালিত মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। 


এ সময় উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিদের অনেকের চোখে অশ্রু ঝরে পড়ে। পুরো পরিবেশ হয়ে ওঠে শোকাবহ ও হৃদয়স্পর্শী।

Tag
আরও খবর