মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বঙ্গলীগের আহ্বায়ক শওকত হাসানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল


জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের আহ্বায়কসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। 

ইসলামপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত মনোনয়নপত্র না থাকায় অনিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের আহ্বায়ক মো. শওকত হাসান মিঞার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

এ ছাড়া একভাগ ভোটারের সমর্থনসূচক তালিকায় তথ্যের গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্রপ্রবাসী, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও কৃষক লীগের সহসভাপতি হোসনে আরার ছেলে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা মীর শরীর হাসান লেনিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই বিএনপির মনোনয়নবঞ্চিত শরিফুল ইসলাম ফরহাদ খান এবং অর্ণব ওয়ারেছ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

দলীয় প্রধানের নমুনা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশনের অনুমোদিত স্বাক্ষরের মিল না হওয়ায় জাতীয় পার্টির (লাঙ্গল) ভাইস চেয়ারম্যান

মোস্তফা আল মাহমুদের মনোনয়নপত্র এবং ঋণ খেলাপি থাকায় জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এসময় বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর ড. ছামিউল হক ফারুকী এবং  বাংলাদেশ ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ সিরাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালানোয় বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের আহ্বায়ক মো. শওকত হাসান মিঞার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। আওয়ামী লীগের ছায়াতলে থেকে বঙ্গলীগ প্রতিষ্ঠা করে ভোল পাল্টে বিএনপির মনোনয়ন চাওয়ায় শওকত হাসান মিঞাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন তাঁরা। তবে এসবে তাঁর প্রচারণায় ছেদ পড়েনি। বিপরীতে তিনি ইসলামপুর থেকে কয়েকজন সাংবাদিককে ঢাকায় ডেকে নিয়ে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অংশ নেন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ (উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), সাধারণ সম্পাদক হাফিজ লিটন (উপজেলা তাঁতী লীগের সভাপতি), সদস্য লিয়াকত হোসাইন লায়ন (পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক) এবং দপ্তর সম্পাদক হোসেন রানা (উপজেলা কৃষক লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক)।

এরপর গত ২২ডিসেম্বর বিএনপির দলীয় মনোনয়নে নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যে ইসলামপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শওকত হাসান মিঞা।