বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায়

বাঘায় মহিলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে  বর্ধিত সভা করেছে বাঘা উপজেলা মহিলা আ’লীগ। শুক্রবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এ্যাডঃ নাসরিন আখতার মিতা ।

বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার সভাপতিত্বে আয়োজিত এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলার ২ টি পৌরসভা এবং ৭ টি ইউনিয়ন মহিলা আ’লীগের সকল নারী নেত্রী। উক্ত সভায় এ্যাডঃ নাসরিন আখতার মিতা বলেন, আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে চাই। এ জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পাশা-পাশি  সহযোগী সংগঠন হিসাবে মহিলা আ’লীগের সকল কর্মী ও  সকল নারী নেত্রীদের  উপস্থিত হওয়ার জন্য আমি জেলার পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি। আমার বিশ্বাস, ঐদিন বাঘার সাহসী নারী নেত্রীরা  মাননীয় প্রধান মন্ত্রীকে  তাঁদের উপজেলার পক্ষ থেকে হাত তুলে শুভেচ্ছা জানাবেন। 

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী  প্রভাষক রোকখসানা মেহবুব পিলা, নুরুজাহান সরকার, নাসরিন আক্তার লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদিকা জয়জন্তী মালতি ও বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী নীলা জামান। 

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির। 


আরও খবর




6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২২ ঘন্টা ০ মিনিট আগে