নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা

প্রজনন মৌসুম শুরু হওয়ায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা রেঞ্জের সব নদ-নদীতে দুই মাসের জন্য কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। তবে এ সময় সব ধরণের মাছ আহরণে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বন বিভাগ।


বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের বাংলাদেশ অংশের জলভাগে মোট ১৪ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। এছাড়া কাঁকড়া আহরণে প্রায় ১০ হাজার জেলে যুক্ত।


বনবিভাগ সূত্রে আরও জানা যায়, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় গহিন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছেন কাঁকড়া আহরণে যুক্ত জেলেরা। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার চুনকুড়ি নদীর তীরে ইতোমধ্যে অসংখ্য কাঁকড়া ধরার নৌকা ভিড় করতে দেখা গেছে।


শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা বিষ্ণু বাছাড় জানান,‘‘ বনদস্যুদের ভয়ে এবার খুব বেশি কাঁকড়া ধরতে পারিনি।তাই আর্থিক স্বচ্ছলতা নেই। তার ওপর  নিষেধাজ্ঞা জারী হয়েছে।’’ এ দুমাস খুবই কষ্টে যাবে বলে জানান তিনি।


বুড়িগোয়ালিনী বনবিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) মো. জিয়াউর রহমান জানান, কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন করতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়া আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে । সাগর থেকে এসময় ঝাঁকে ঝাঁকে কাঁকড়া নদীতে এসে ডিম পাড়ে। এ সময় প্রজনন নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে কাঁকড়া ধরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা মান্য করতে টহল কারযক্রম জোরদার করা হয়েছে বলে জানান এ বন কর্মকর্তা।


সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বলেন, কাঁকড়া বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। প্রজনন বৃদ্ধির জন্য নিষেধাজ্ঞাকালে কাঁকড়া আহরণে সব ধরনের পাস বন্ধ রাখা হয়েছে।

আরও খবর