নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা-০৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন।  


ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপি’র দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার এঁর কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।


মনোনয়নপত্র জমা দেয়ার পর  বিএনপি’র দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন বলেন, গণতন্ত্র পুন:রুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং আগামীর উন্নত বাংলাদেশ গড়তে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক কে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে তরুণ প্রজন্মের ভোটারদের স্বস্ফুর্ত ভোটদানের মাধ্যমে কালিগঞ্জ-আশাশুনি-০৩ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে উপহার দেবো ইনশাআল্লাহ।  

এসময়  উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপিার সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহবায়ক বোরহান উদ্দীন বুলু,  আব্দুর রশিদ মিয়া, কালিগঞ্জ উপজেলা বিএনপিার সাবেক তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান, মৌতলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাজী ইমাম উদ্দীন, সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবির পলাশ, ছাত্রদল নেতা শেখ নাজমুল হোসেন, হাফিজুর রহমান, ধানের শীষের প্রার্থীর কণিষ্ঠপুত্র কাজী আসিফুর রহমান রাজু সহ কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের শতশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর